This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Monday, December 12, 2011

হাঙ্গেরিতে বসছে স্টিভ জবসের ব্রোঞ্জ মূর্তি

অ্যাপল প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবসের ব্রোঞ্জ মূর্তি বসছে হাঙ্গেরিতে। হাঙ্গেরিয়ান সফটওয়্যার কোম্পানি গ্রাফিসফট ২১ ডিসেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এ মূর্তি স্থাপন করছে। খবর এনডিটিভি-এর।

গ্রাফিসফট-এর জন্য স্টিভ জবসের অবদান স্মরণ করেই এ মূর্তি তৈরি করছে প্রতিষ্ঠানটি।

গ্রাফিসফট প্রতিষ্ঠাতা গ্যাবর বোজার ১৯৮৪ সালে জার্মানিতে অনুষ্ঠিত টেকনোলজি ট্রেড শোতে প্রথম স্টিভ জবসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। আর অ্যাপলের তৈরি’ লিজা কম্পিউটারে আর্কিক্যাড নামে ত্রিমাত্রিক ডিজাইন তৈরি করেছিলো গ্রাফিসফট। আর এ সফটওয়্যার তৈরি করতে উৎসাহ যুগিয়েছিলেন স্টিভ।

গ্রাফিসফট-এর প্রযুক্তিতে তিনি আস্থা দেখিয়েছিলেন এবং তিনি গ্রাফিসফটের পেছনে অর্থও বিনিয়োগ করেছিলেন বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়াও গ্রাফিসফটের হয়ে বিপণনের কাজটিও স্টিভ জবস করে দিয়েছিলেন। স্টিভের অবদান স্মরণ করেই  ব্রোঞ্জেরে মূর্তি তৈরি করছে প্রতিষ্ঠানটি।

হাঙ্গেরির ভাস্কর এরনো টথ স্টিভের ভাস্কর্যটি তৈরি করছেন। এ ভাস্কর্যে টার্টলনেক শার্ট, জিন্স, স্নিকার এবং গোল লেন্সযুক্ত চশমা পরিহিত আইকনিক স্টিভ জবসকেই তুলে ধরা হবে যিনি একহাতে আইফোন সদৃশ একটি রিমোট কন্ট্রোল ধরে রাখবেন। এ ভাস্কর্যটি স্টিভের বিভিন্ন প্রেজেন্টটশনে উপস্থিত হবার বিষয়টিকে তুলে ধরবে।

২ মিটার উচ্চতার এ ভাস্কর্যটির ওজন হবে ২২২ কেজি। এ ভাস্কর্যটি গ্রাফিসফট পার্কে স্থাপন করা হবে।
গত ৫ অক্টোবর মারা গেছেন স্টিভ জবস।

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

কম্পিউটারে তৈরি ফ্যাশন মডেল

সুইডেনের শীর্ষস্থানীয় ফ্যাশন চেইন এইচ অ্যান্ড এম কম্পিউটারের সাহায্যে তৈরি বিভিন্ন মডেলের গায়ে নিজস্ব পোশাক পরিয়ে তাদের ওয়েবসাইটে বসিয়ে দিয়েছে। ভার্চুয়াল এসব মডেল হুবহু মানুষের আদলের। আর এসব মডেল তৈরি করতে সত্যিকারের মডেলদের শরীর ডিজিটাল প্রক্রিয়ায় পরিবর্তন করা হয়েছে। খবর ম্যাশএবল-এর।

সুইডেনের ওয়েবসাইট আফতোনব্লাডেট প্রথম ভার্চুয়াল মডেলদের ছবির বিষয়টি জানায়। এরপরই বিভিন্ন প্রযুক্তিসাইটে এ বিষয়ে সমালোচনার ঝড় ওঠে।

এ প্রসঙ্গে এইচ অ্যান্ড এম কর্তৃপক্ষ জানিয়েছে, এগুলো মডেলদের প্রকৃত শরীর নয় বরং এসব ভার্চুয়াল মডেল কম্পিউটারের সাহায্যে তৈরি করা হয়েছে। প্রথমে দোকানে সাজিয়ে রাখা পুতুলের গায়ে পোশাক পরানো ছবি কম্পিউটারের মাধ্যমে মডেলে রূপান্তর করা হয়েছে।

এদিকে, এইচ অ্যান্ড এম-এর বিপক্ষে সমালোচনায় বলা হচ্ছে, ‘নকল মডেলদের ছবিকে সত্যিকার মডেলদের আদলে ওয়েবসাইটে দেখিয়ে ক্রেতাদের বিভ্রান্তিতে ফেলছে এবং নারী মডেলদের ফিগার বিষয়ে অবাস্তব ধারণা দিচ্ছে।

এদিকে, এইচ অ্যান্ড এম কর্তৃপক্ষের ভাষ্য, ফটোশপ ব্যবহার করে এমন পদ্ধতি নেয়া হলেও ক্রেতারা যাতে মডেলদের দিকে না তাকিয়ে স্রেফ পোশাকের কথা মাথায় রাখে সেটিকেই গুরুত্ব দেয়া হয়েছে। আমাদের মেসেজ হচ্ছে ‘আমাদের পোশাক কিনুন, মডেল নয়।’

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

Saturday, December 3, 2011

জনপ্রিয়তায় গুগল ক্রোম এখন দ্বিতীয়

গুগলের অনলাইন ডেটা অ্যানালাইসিস সাইট স্ট্যাটকাউন্টারের সাম্প্রতিক উপাত্ত অনুসারে জনপ্রিয়তায় মাজিলা ফায়ারফক্সকে ছাড়িয়ে গেছে গুগল ক্রোম। কিন্তু এখনও যথারীতি প্রথম স্থান ধরে রেখেছে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।

তথ্যে দেখা গেছে, মাত্র তিন বছরের মধ্যেই গুগল ক্রোম বাজারে প্রায় ২৫.৭ শতাংশ দখল করেছে যা মজিলা’র চেয়ে .৫ শতাংশ বেশি। বর্তমানে ইন্টারনেট এক্সপ্লোরের দখলে আছে বাজারের ৪০.৬ শতাংশ।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, গুগলের ব্রাউজার শিগগিরই মাইক্রোসফটের এক্সপ্লোরার ব্রাউজারকেও ছাড়িয়ে যাবে।

এদিকে, ‘উইন্ডোজ এক্সপ্লোরার ১০’ সংস্করণের প্রথম প্রিভিউ ছেড়েছে মাইক্রোসফট। মাইক্রোসফটের ভাষ্য, উইন্ডোজ এক্সপ্লোরার ১০ আবার ব্রাউজারের ক্ষেত্রে সুদিন ফিরিয়ে আনবে।

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

Friday, November 25, 2011