This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Showing posts with label মোবাইল. Show all posts
Showing posts with label মোবাইল. Show all posts

Monday, November 14, 2011

আইসক্রিম স্যান্ডউইচের সোর্সকোড মিলবে ১৭ নভেম্বর

গুগল কর্তৃপক্ষ অ্যান্ড্রয়েড ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচ (আইসিএস) এর সোর্সকোড উন্মুক্ত করবে চলতি বছরের ১৭ নভেম্বর। একই দিন স্যামসাং গালাক্সি নেক্সাস স্মার্টফোনটিও বাজারে আসছে বলেই জানা গেছে। খবর এনগ্যাজেট-এর।

বাজার বিশ্লেষকরা বলছেন, আইসক্রিম স্যান্ডউইচের সোর্সকোড উন্মুক্ত হলে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারী এবং প্রস্তুতকারীরা সবচেয়ে বেশি খুশি হবেন। এ অপারেটিং সিস্টেমটি অ্যান্ড্রয়েডেচালিত ডিভাইসগুলোতে আপডেট করিয়ে নেয়া যাবে।

স্যামসাং গালাক্সি এস ২ ডিভাইসে আইসক্রিম স্যান্ডউইচ সমর্থন করবে বলেও জানা গেছে।

উল্লেখ্য, স্মার্টফোনের ক্ষেত্রে আইসক্রিম স্যান্ডউইচচালিত প্রথম ডিভাইসটি এনেছে স্যামসাং। নতুন ওই ডিভাইসটির নাম গ্যালাক্সি নেক্সাস।

আইসক্রিম স্যান্ডউইচে অ্যান্ড্রয়েড জিঞ্জারব্রেড বা হানিকম্বের সব ফিচারগুলোর সুবিধাই থাকছে বলেই জানা গেছে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

Thursday, November 10, 2011

চকোলেট স্মার্টফোন!

জাপানের মোবাইল ফোন জায়ান্ট এনটিটি ডোকোমো সম্প্রতি এমন একটি স্মার্টফোন তৈরি করেছে যা দেখতে হুবহু চকলেট বারের মতো। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

স্মার্টফোন বাজারে নিজেদের জনপ্রিয়তা বাড়াতেই স্মার্ট এই চকলেট মোবাইল তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

ফোনটির ব্র্যান্ড নাম হচ্ছে কিউ-পট।

মাত্র ৬ সেন্টিমিটার আকারের কিউ-পট ফোন, এসএইচ০৪ডি মডেলের এ ফোনটিতে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড ২.৩ অপারেটিং সিস্টেম।

অদ্ভুতুড়ে ফোন তৈরিতে জাপান বেশ এগিয়ে। উল্লেখ্য, ২০০৯ সালে জাপানের ওসাকা ইউনিভার্সিটির গবেষকরা ‘এলফয়েড’ নামের ফোন তৈরি করেছিলেন যা দেখতে ছিলো মানুষের মতো। ডিভাইসটি কণ্ঠস্বর নকল করতে পারে এবং ডিভাইসটিতে ব্যবহৃত আবরণে এমন উপাদান ব্যবহার করা হয়েছিলো যাতে কল গ্রহীতার স্পর্শ অনুভব করা যায়।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

Wednesday, November 2, 2011

২০১২ সালেই নমনীয় মোবাইল

২০১২ সাল কি তবে নমনীয় মোবাইলের বছর হতে যাচ্ছে? সম্প্রতি নকিয়া নমনীয় মোবাইল ফোন প্রযুক্তি দেখানোর পরপরই স্যামসাং কর্তৃপক্ষ আগামী বছরই একই ধরনের মোবাইল বাজারে আনার ঘোষণা দিয়েছে। খবর সিনেট-এর।

২০১১ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত সিইএস মোবাইল কনফারেন্সে নমনীয় অ্যামোলিড প্রযুক্তি দেখিয়েছিলো স্যামসাং। সে প্রযুক্তিনির্ভর মোবাইল ডিভাইস ২০১২ সালের মধ্যেই বাজারে আনার পরিকল্পনার কথা জানিয়েছে তারা।

স্যামসাং কর্তৃপক্ষ আগে বলেছিলো, নমনীয় মোবাইল বাজারে আনতে ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু স্যামসাং কর্মকর্তা রবার্ট উয়ি জানিয়েছেন, ২০১২ সালে, সম্ভব হলে বছরের শুরুতেই নমনীয় ডিভাইস বাজারে আনবে স্যামসাং। আর তা মোবাইল ডিভাইস দিয়েই শুরু হতে পারে।’

উল্লেখ্য, ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত ‘নকিয়া ওয়ার্ল্ড ২০১১’ অনুষ্ঠানে ‘কাইনেটিক ডিভাইস’ নামে নকিয়া কর্তৃপক্ষ নতুন নমনীয় প্রযুক্তি দেখিয়েছে। এ ডিভাইসটির ডিসপ্লে নমনীয় হওয়ায় সহজেই বাঁকানো যায়। এ প্রযুক্তি তৈরিতে ব্যবহার করা হয়েছে কার্বন ন্যানোটিউব এবং নমনীয় স্ক্রিন, ফলে ভাঁজ করা হলেও ডিভাইসটি কাজ করতে সক্ষম। এটি সহজে ভাঙ্গে না এবং পানি নিরোধী।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

Wednesday, October 12, 2011

ফোন অফ দ্য ইয়ার' গ্যালাক্সি এস টু

যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তিব্লগ টি৩ প্রতিবছর ‘ফোন অফ দ্য ইয়ার’ বা বছরের সেরা ফোন নির্বাচন করে। এবারে ছিলো পঞ্চম আয়োজন। এবারের অনুষ্ঠানে টেক জায়ান্ট অ্যাপলের আইফোন ৪ কে পেছনে ফেলে ‘ফোন অফ দ্য ইয়ার’ জিতেছে স্যামসাংয়ের তৈরি ‘গ্যালাক্সি এস ২’। খবর হাফিংটন পোস্ট-এর।

টি ৩’কর্তৃপক্ষ বলেছে, তিনবছরের মধ্যে এবারই স্যামসাং মোবাইল ফোনের ক্ষেত্রে পুরস্কার পেলো। এর আগের বছরগুলো ছিলো এইচটিসি এবং অ্যাপলের।

গ্যালাক্সি এস ২ স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল কোর ১.৫ গিগাহার্টজ প্রসেসর, ৪.৩ ইঞ্চি ডিসপ্লে, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) এবং ফোরজি প্রযুক্তি। এ ছাড়াও সর্বাধুনিক ক্যামেরাও ফিচারের দিক থেকে গ্যালাক্সি এস ২ কে এগিয়ে রেখেছে বলেই টি ৩ কর্তৃপক্ষ জানিয়েছে।

২০০৯ এবং ২০১০ সালে ‘ফোন অফ দ্য ইয়ার’ জিতেছিলো এইচটিসি। ২০০৮ সালে ‘গ্যাজেট অফ দ্য ইয়ার’ জিতেছিলো অ্যাপলের আইপড টাচ এবং কমিউটার অ্যাওয়ার্ড পেয়েছিলো আইফোন।

উল্লেখ্য, সদ্য বাজারে আসা অ্যাপলের আইফোন ৪ এস এ প্রতিযোগিতার আওতায় ছিলো না। এটি আগামী বছরের ‘ফোন অফ দ্য ইয়ার’ প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

Tuesday, August 9, 2011

হারকিউলিস আনছে স্যামসাং

ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং হারকিউলিস নামে একটি মোবাইল হ্যান্ডসেট তৈরি করছে বলে আগেই গুজব ছড়িয়েছিলো। কিন্তু গুজবটি আর কোনো ডালপালা ছড়ায়নি এতোদিন। সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত স্যামসাং মোবাইল-এর অনুষ্ঠান থেকে আবারও হারকিউলিসের তথ্য বেরিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্যামসাং কর্তৃপক্ষ হারকিউলিস নামের মোবাইল হ্যান্ডসেটটির তথ্য ফাঁস হয়ে গেছে স্যামসাং-এর অনুষ্ঠান থেকেই।

জানা গেছে, হারকিউলিস মোবাইল হ্যান্ডসেটটিতে আছে সাড়ে চার ইঞ্চি মাপের টাচস্ক্রিন এবং চারটি ক্যাপাসিটিভ বাটন। এটির ফিচারগুলোর সঙ্গে এস ২ নামে স্যামসাংয়ের স্মার্টফোনটির বেশ কিছু মিল রয়েছে।

ফাঁস হয়ে যাওয়া তথ্য ঘেঁটে দেখা গেছে, হারকিউলিসে থাকছে ১.২ গিগাহার্জ ডুয়াল কোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেম, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি, ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, ৮ মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা। দুটি ক্যামেরা থাকায় সামনেরটি ব্যবহার করে ভিডিও চ্যাটও করা যাবে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, হারকিউলিস বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্যই জানায়নি স্যামসাং।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম