This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Showing posts with label গুগল. Show all posts
Showing posts with label গুগল. Show all posts

Friday, March 23, 2012

গুগল ডকস-এ এলো গ্রামার ও স্পেল চেক

সম্প্রতি গুগল জানিয়েছে, তাদের ওয়েব-বেসড ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন গুগল ডকস-এ যোগ করা হয়েছে গ্রামার ও স্পেল চেকিং সুবিধা। এতে করে কেবল ডিকশনারি থেকেই লিখিত শব্দের ভুল নির্ণয় করবে না গুগল। খবর ম্যাশএবল-এর।

গুগল জানিয়েছে, সাধারণ যেসব ভুল মানুষ করে থাকেন যেগুলো এতোদিন গুগল ডকস ধরতে পারতো না, এখন সেসব ভুলও গুগল ডকস ধরতে পারবে। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কেবল নির্দিষ্ট কোনো অভিধান থেকেই আর শব্দ মেলানোর চেষ্টা করবে না। বরং ওয়েবজুড়ে ঘুরে বেড়ানো গুগল বটের সাহায্যে চলমান বা নতুন আসা শব্দগুলোও সহজে শিখে নেবে গুগল। ফলে নতুন কোনো শব্দ ইন্টারনেটে প্রচলিত হলে তাকে ভুল হিসেবে চিহ্নিত করবেনা গুগল ডকস।

ম্যাশএবল-এর মতে, নতুন এই সুবিধা গুগল ডকস-কে প্রধান প্রতিদ্ব›দ্বী মাইক্রোসফটের ওয়ার্ড-এর অনেকটা কাছাকাছি নিয়ে গেছে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

Friday, January 6, 2012

আইবিএম-এর শতাধিক পেটেন্ট কিনলো গুগল

ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম)-এর নামে থাকা শতাধিক পেটেন্ট কিনে নিয়েছে টেক জায়ান্ট গুগল। মোট ১৮৭টি পেটেন্ট এবং ৩৬টি পেটেন্ট অ্যাপ্লিকেশন কিনে নেওয়ায় ১ বছরের মধ্যে আইবিএম থেকে গুগলের কেনা পেটেন্ট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজারের কাছাকছি। খবর বিবিসি অনলাইন-এর।

এবারের কেনা পেটেন্টের মধ্যে রয়েছে ইমেইল ম্যানেজমেন্ট, অনলাইন ক্যালেন্ডার, বিভিন্ন ডিভাইসে ওয়েব অ্যাপ্লিকেশন ট্রান্সফার বিষয়ক প্রযুক্তি। সবচেয়ে উল্লেখযোগ্য পেটেন্টটি হচ্ছে ‘সিমানটিক সোশাল নেটওয়ার্ক।’

বিশ্লেষকরা ধারণা করছেন, কিনে নেয়া পেটেন্টের মধ্যে ‘সিমানটিক সোশাল নেটওয়ার্ক’ থাকায় গুগল প্লাস-এর সঙ্গে জুড়ে দেবার সম্ভাবনা তৈরি হয়েছে। এ ছাড়াও এটি গুগল সার্চে তথ্য খোঁজার কাজেও আসতে পারে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

Saturday, December 31, 2011

ডুডলে গুগলের শুভ নববর্ষ


undefinedসার্চ জায়ান্ট গুগল তাদের হোমপেইজে হ্যাপি নিউ ইয়ার’ এর ডুডল বসিয়েছে। ২০১১ সাল শেষে নতুন বছরের শুভেচ্ছা জানাতেই নতুন এ ডুডল তৈরি করেছে গুগল কর্তৃপক্ষ।

বছরের শেষ ডুডলটিকে রঙিন ডুডলে রূপ দেয়া হয়েছে। গুগল লিখতে ব্যবহৃত ইংরেজি অক্ষরগুলো রঙিন সাজে সেজে নতুন বছরের উৎসবে যোগ দিতে যাচ্ছে। আর দ্বিতীয় জি অক্ষরটি ২০১২ সালের চশমা পরিহিত। আর লোগোটিতে ক্লিক করলে নতুন বছর বিষয়ক বিভিন্ন লিংকে নিয়ে যাচ্ছে।

গুগল কর্তৃপক্ষ সম্প্রতি তাদের ডুডল সাইটটিকে নতুন করে সাজিয়েছে। সেখান থেকে ডুডল আকৃতির বিভিন্ন আইটেম কিনতে পারবে ক্রেতারা। নতুন সাইটে ১ হাজারেরও বেশি ডুডল রাখা হয়েছে।

উল্লেখ্য, বিশেষ কোনো ঘটনা, বা ব্যক্তির অবদান স্মরণ করে ডুডল তৈরি করে গুগল। এখন পর্যন্ত এক হাজারেরও বেশি ডুডল তৈরি করেছে গুগল।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

Saturday, December 3, 2011

জনপ্রিয়তায় গুগল ক্রোম এখন দ্বিতীয়

গুগলের অনলাইন ডেটা অ্যানালাইসিস সাইট স্ট্যাটকাউন্টারের সাম্প্রতিক উপাত্ত অনুসারে জনপ্রিয়তায় মাজিলা ফায়ারফক্সকে ছাড়িয়ে গেছে গুগল ক্রোম। কিন্তু এখনও যথারীতি প্রথম স্থান ধরে রেখেছে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।

তথ্যে দেখা গেছে, মাত্র তিন বছরের মধ্যেই গুগল ক্রোম বাজারে প্রায় ২৫.৭ শতাংশ দখল করেছে যা মজিলা’র চেয়ে .৫ শতাংশ বেশি। বর্তমানে ইন্টারনেট এক্সপ্লোরের দখলে আছে বাজারের ৪০.৬ শতাংশ।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, গুগলের ব্রাউজার শিগগিরই মাইক্রোসফটের এক্সপ্লোরার ব্রাউজারকেও ছাড়িয়ে যাবে।

এদিকে, ‘উইন্ডোজ এক্সপ্লোরার ১০’ সংস্করণের প্রথম প্রিভিউ ছেড়েছে মাইক্রোসফট। মাইক্রোসফটের ভাষ্য, উইন্ডোজ এক্সপ্লোরার ১০ আবার ব্রাউজারের ক্ষেত্রে সুদিন ফিরিয়ে আনবে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

Friday, November 18, 2011

চালু হলো গুগল মিউজিক

বিটা সংস্করণ থেকে গুগল মিউজিক সার্ভিসটি সরাসরি উন্মুক্ত করেছে সার্চ জায়ান্ট গুগল কর্তৃপক্ষ। অ্যাপলের আইটিউনস এবং অ্যামাজনের ক্লাউড মিউজিকের মতোই এ সার্ভিসটি কাজ করবে। খবর ম্যাশএবল-এর।

১৬ নভেম্বর লস এঞ্জেলসে অনুষ্ঠিত অ্যান্ড্রয়েড ইভেন্টে গুগল মিউজিক চালু করেছে কর্তৃপক্ষ। চলতি বছর মে মাসে মিউজিক স্টোরসহ গুগল মিউজিক-এর বিটা সংস্করণ চালু করা হয়েছিলো।

অ্যান্ড্রয়েড ২.২ এর ওপরে যেকোনো অপারেটিং সিস্টেমের ডিভাইসে গুগল মিউজিক সার্ভিসটি পাওয়া যাবে। এ সার্ভিসটি ব্যবহার করে ক্লাউডপ্রযুক্তিতে মিউজিক সংরক্ষণ করার এবং আপলোড করার সুযোগ পাবেন গ্রাহকরা।

এ সার্ভিসটিতে ২০ হাজার গান বিনামূল্যে রাখার সুযোগ দেবে গুগল।

গুগল মিউজিক সার্ভিসটি অ্যাপ্লিকেশন হিসেবে আসবে বলেও ঘোষণা দিয়ে রেখেছে গুগল। যে কোনো ব্রাউজারে সে অ্যাপ্লিকেশনটি খোলা যাবে বলেই গুগল কর্তৃপক্ষ জানিয়েছে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

Saturday, October 22, 2011

| কুইজ | মার্কেট প্রাইস | জিমেইল আসছে পুরো নতুন চেহারায়

সার্চ জায়ান্ট গুগলের মেইল সার্ভিস ‘জিমেইল’ পুরো নতুন রূপে আসছে বলেই তথ্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্যে প্রকাশ পেয়েছে, নতুন চেহারার জিমেইল তৈরির কাজটি সম্পন্ন করে ফেলেছে গুগল। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

জিমেইল এর নতুন চেহারার  এই তথ্য একটি ইউটিউব ভিডিওর মাধ্যমে ফাঁস হয়েছে। অবশ্য ভিডিওটি প্রকাশ পাওয়ার পরপরই ইউটিউব থেকে সরিয়ে এটিকে প্রাইভেট অপশনে নিয়ে যাওয়া হয়েছে। তবে ফাঁস হওয়া ভিডিটিতে দেখা গেছে, জিইমেইলে  আপডেটেড সার্চ বক্স, পরিছন্ন ডিজাইন ছাড়াও নতুন অনেক অপশন যোগ হচ্ছে।

জি-মেইলে চ্যাটের জন্য নতুন ইন্টারফেস এবং হাই রেজুলিউশনের থিম যোগ হচ্ছে বলেও জানা গেছে। আরো সহজ, পরিছন্ন এবং যোগাযোগবান্ধব করতে এবং যেকোনো উইন্ডোতে মানিয়ে নিতে অপশন থাকবে।

উল্লেখ্য, চলতি বছরেই জি-মেইলে একাধিক ফিচার যোগ করেছিলো গুগল। তবে, গুগল কর্তৃপক্ষ তাদের ব্লগে লিখেছে, জি-মেইলে শক্তিশালী করার পাশাপাশি একে আরো সুন্দর করার কাজ চলছে।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

Sunday, October 2, 2011

জনপ্রিয়তায় এগোচ্ছে গুগল ক্রোম

সার্চ জায়ান্ট গুগলের তৈরি ক্রোম ব্রাউজারের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। সম্প্রতি ডেটা ট্র্যাকিং সাইট স্ট্যাটকাউন্টারের তথ্যমতে, গুগল ক্রোমের জনপ্রিয়তার ধারা অব্যাহত থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসেই মজিলা ফায়ারফক্সকে টপকে যাবে গুগল ক্রোম। খবর ইয়াহু অনলাইন-এর।

ব্যবহারের দিক থেকে বিশ্বে জনপ্রিয় ব্রাউজারের তালিকায় শীর্ষে রয়েছে ইন্টারনেট এক্সপ্লোরার। দ্বিতীয় অবস্থানটি মোজিলা ফায়ারফক্স-এর আর তিনে রয়েছে গুগলের ক্রোম ব্রাউজার।

স্ট্যাস্টকাউন্টারের তথ্যমতে, ২০১১ সালের শুরুতে ব্রাউজার ব্যবহারকারীর হিসেবে গুগল ক্রোম ব্যবহার হতো ১৫ শতাংশ। এ হার এখন বেড়ে দাঁড়িয়েছে ২৩.৬ শতাংশে।

ক্রোম ব্যবহারকারী বেড়ে যাবার পেছনে ইন্টারনেট এক্সপ্লোরার এবং ফায়ারফক্স-এর জনপ্রিয়তায় ধ্বস কাজ করেছে বলেই বিশ্লেষকদের মত।

সম্প্রতি ইন্টারনেট এক্সপ্লোরের জনপ্রিয়তায় আরো ধ্বস নেমেছে। বছরের শুরুতে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারী ছিলো ৪৬ শতাংশ কিন্তু সেপ্টেম্বর মাসে তা কমে দাঁড়িয়েছে  ৪২ শতাংশ। একই সময়ে ফায়ারফক্সের ব্যবহারও কমেছে প্রায় ৫ ভাগ।

এদিকে, মোবাইল ব্রাউজারের ক্ষেত্রে শীর্ষে রয়েছে অ্যাপল। অ্যাপলের আইফোন, আইপ্যাড ডিভাইসগুলোতে জনপ্রিয় সাফারি ব্রাউজার থাকায় প্রায় ৫০ শতাংশ বাজার অ্যাপলের দখলে। দ্বিতীয় অবস্থানটি গুগল অ্যান্ড্রয়েড-এর। অ্যান্ড্রয়েড বর্তমানে ১৬ শতাংশ বাজার দখল করে আছে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

Wednesday, September 28, 2011

গুগল এখন টিনএজার!

সার্চ জায়ান্ট গুগল এখন নিজেকে টিনএজার হিসেবে দাবি করতেই পারে। ২৭ সেপ্টেম্বর ১৩ তম জন্মদিন পালিত হচ্ছে গুগলের। গুগল কর্তৃপক্ষ জন্মদিনের ডুডল বানিয়ে উদযাপন করছে ১৩ তম জন্মদিন। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

গুগল ডুডলে গুগলের লোগোটিকে জন্মদিনের পোশাক পরিয়ে কেক, উপহার আর বেলুন দিয়ে সাজানো হয়েছে। এ ডুডলে ক্লিক করলে গুগল পেজে নিয়ে যাচ্ছে।

১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন মাত্র চারটি কম্পিউটার ব্যবহার করে তৈরি করেছিলেন গুগল সার্চ ইঞ্জিন। তাদের বিশ্বাস ছিলো, গুগল একদিন পুরো পৃথিবীকে পাল্টে দিতে সক্ষম হবে।

এর আগে একই বছরের ৪ সেপ্টেম্বর কর্পোরেশন হিসেবে গুগলের যাত্রা শুরু হয়েছিলো। ১৫ সেপ্টেম্বর গুগল ডট কম নামে ডোমেইন রেজিস্ট্রেশন করা হয়েছিলো এবং ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জন্ম নিয়েছিলো বর্তমানের সার্চ জায়ান্ট গুগল।

১৩ তম জন্মদিনে গুগলের সামনে সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট হিসেবে গুগল প্লাসকে প্রতিষ্ঠিত করার প্রত্যয় দাঁড়িয়েছে। এ ছাড়াও সার্চ জায়ান্ট হিসেবে ফলাফল নিজের মতো করে দেখানোর জন্য সমালোচনাও জুটছে।

শুভ জন্মদিন গুগল।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

Monday, September 26, 2011

গুগল ডকস হচ্ছে 'গুগল ড্রাইভ'

সার্চ জায়ান্ট গুগল কর্তৃপক্ষ সম্প্রতি ‘গুগল ডকস’ ব্র্যান্ডটিকে নতুন নাম এবং নতুন ফিচার যোগ করে নতুনভাবে আনার পরিকল্পনা করেছে। ওয়েবভিত্তিক এ স্টোরেজ সার্ভিসটি এখন গুগলের পরীক্ষাগারে রয়েছে। শীগগিরিই এটি নতুন নামে চালু হবে বলে খবর রটেছে। খবর টেক ক্রাঞ্চ-এর।

গুগল কর্তৃপক্ষ নতুন এ সার্ভিসটির নাম রাখতে পারে ‘গুগল ড্রাইভ’। ‘গুগল ডকস’কে রিব্র্যান্ডিং করেই ‘গুগল ড্রাইভ’ আনার পরিকল্পনা করেছে গুগল কর্তৃপক্ষ।

গুগল ড্রাইভে যে ফিচারগুলো যোগ করা হবে সেগুলোর সঙ্গে গুগলের ড্রপবক্স-এর সঙ্গে মিল থাকতে পারে। এ পদ্ধতিতে কেবল ফাইল ড্র্যাগ করে বক্সে ফেললেই সেটি জমা হবে।

‘গুগল ডকস’ সার্ভিসটিতে যদিও ফাইল রাখা যায় তারপরও এটি জনপ্রিয় নয়। এ সার্ভিসটিকে আরো জনপ্রিয় করতেই নাম পাল্টে এবং নতুন ফিচার যোগ করে চালু করার পরিকল্পনা করেছে গুগল।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/

Monday, August 15, 2011

গুগলের আইসক্রিম স্যান্ডউইচের তথ্য ফাঁস


সার্চ জায়ান্ট গুগলের পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেমের নাম আইসক্রিম স্যান্ডউইচ। চলতি বছরে গুগলের আই/ও সভায় কেবল এ সংস্করণটির নাম  জানিয়ে চুপি চুপি এ নিয়ে কাজ করছিলো গুগল কর্তৃপক্ষ। তবে, সম্প্রতি আইসক্রিম স্যান্ডউইচের বিস্তারিত ফাঁস হয়ে গেছে। খবর সিনেট-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফাঁস হয়ে যাওয়া তথ্যে দেখা গেছে, আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেমটি হবে ইউনিভার্সাল বা সবার জন্য এক অপারেটিং সিস্টেম। এ অপারেটিং সিস্টেমটি মোবাইল ফোন, ট্যাবলেট কম্পিউটার, টেলিভিশন, ল্যাপটপসহ সব ধরনের ডিভাইসেই কাজ করবে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্যামসাং ইলেকট্রনিক্স তাদের নতুন সংস্করণের নেক্সাস এস স্মার্টফোনটিতে আইসক্রিম স্যান্ডউইচ ব্যবহার করছে বলেও তথ্য ফাঁস হয়ে গেছে।

জানা গেছে, এ হ্যান্ডসেটটিতে ব্যবহৃত অপারেটিং সিস্টেমের নাম হবে অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ।

আইসক্রিম স্যান্ডউইচের ইউজার ইন্টারফেসেও ব্যাপক পরিবর্তন আসছে বলেই জানা গেছে। এটির থিমের রং হয়েছে  নীল। এ ছাড়াও নোটিফিকেশন বারে ব্যাপক পরিবর্তন এনেছে গুগল।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

Tuesday, August 9, 2011

নতুন পদ্ধতিতে 'গুগল প্লাস' আমন্ত্রণ

সামাজিক যোগাযোগ সেবা গুগল প্লাসে বন্ধুদের আমন্ত্রণ জানানোর জন্য নতুন সুবিধা চালু হয়েছে। ই-মেইলের পাশাপাশি 'ইনভাইটেশন লিংক' শেয়ার করেও এখন থেকে বন্ধুদের গুগল প্লাসে যোগদানের আমন্ত্রণ জানানো যাবে।
গুগল প্লাসের প্রকৌশলী বালাজি শ্রীনিবাসন জানান, একজন ব্যবহারকারীর পক্ষে তাঁর সব বন্ধুর ই-মেইল ঠিকানা জানা সম্ভব নয়। এ কারণে অনেকেই বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারছিলেন না। ফলে এ বিষয়টিকে আমরা আরো সহজ করেছি। ওয়েবসাইট, ফোরাম ও ইনস্ট্যান্ট মেসেজিংয়ের মাধ্যমে লিংক পাঠিয়েও এখন বন্ধুদের আমন্ত্রণ জানানো যাবে।
আমন্ত্রণের লিংক পাঠানোর জন্য গুগল প্লাসের হোমপেইজ থেকে 'ইনভাইট ফ্রেন্ডস'-এ ক্লিক করতে হবে। এরপর বন্ধুদের ই-মেইল ঠিকানা লেখার বক্সের নিচেই আমন্ত্রণের লিংকটি পাওয়া যাবে। তবে যাঁরা এখনো গুগল প্লাসে যোগ দিতে পারেননি তাঁরা http://bit.ly/gplusinvitekk-এ গিয়ে আমন্ত্রণ সংগ্রহ করতে পারবেন।
- আল-আমিন কবির
সূত্র : ইন্টারনেট

অভিধান বন্ধ করেছে গুগল

জনপ্রিয় সার্চ সাইট গুগল সম্প্রতি কোনো ঘোষণা ছাড়াই অভিধান সেবা (ডিকশনারি সাইট) বন্ধ করে দিয়েছে। কর্তৃপক্ষ এখন এ সাইটটি খোঁজার পরিবর্তে ‘গুগল সার্চ’ ও ‘গুগল ট্রান্সলেটর’ ব্যবহার করার পরামর্শ দিয়েছে।
২০০৯ সাল থেকে গুগল কর্তৃপক্ষ আনসার ডটকম সাইটটির পরিবর্তে ডিকশনারি সাইটটি চালু করেছিল। আর প্রাথমিকভাবে এটি ‘কলিন্স কোবিল্ড ডিকশনারি’ ভিত্তিতে তৈরি করা হয়েছিল এবং পরবর্তী সময়ে এটি অক্সফোর্ড পকেট ডিকশনারি ব্যবহার শুরু করে। বর্তমানে এই ডিকশনারি সাইটটি বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে গুগল কর্তৃপক্ষ বলে, গুগলের এই ডিকশনারিটি এখন ওয়েব সার্চের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। এখন থেকে কোনো শব্দ গুগল ডিকশনারিতে খুঁজতে হলে ‘ডিফাইন এক্স’ পদ্ধতি ব্যবহার করতে হবে। সার্চে গিয়ে প্রথমে ডিফাইন লিখে এর সঙ্গে এক্সের স্থানে প্রয়োজনীয় শব্দটি লিখে সার্চ দিলেই শব্দটির অর্থ পাওয়া যাবে। —গুগল নিউজ অবলম্বনে প্রদীপ সাহা