This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Showing posts with label গবেষনা. Show all posts
Showing posts with label গবেষনা. Show all posts

Friday, March 2, 2012

ঘরে বসে আয় করার কয়েকটি টিপস

 প্রথম আউটসোর্সিংয়ের কাজ পেতে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।তাই হতাশ না হয়ে ধৈর্য ধরে বিড বা নিলামে অংশ নিতে হবে।
 শুরুর দিকে যত কম মূল্যে বিড করা হবে, কাজ পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে।
 সম্ভব হলে বিড করার আগেই যদি কাজটি সম্পন্ন করে গ্রাহককে দেখানো যায় এবং কাজটি যদি সে পছন্দ করে, তবে প্রকল্প প্রাপ্তি অনেকটাই নিশ্চিত।
 কোনো কাজ না পারলে সেই প্রকল্পে কখনোই বিড করা উচিত নয়।
 ইন্টারনেটে নানা ধরনের কাজ পাওয়া যায়। আপনি যে কাজই করে থাকুন না কেন, সেটাতে দক্ষ হয়ে উঠলে তবেই কাজের জন্য আবেদন করবেন।
 সাধারণত যেসব কাজ তুলনামূলক একটু কঠিন এবং যেসব কাজে কম বিড পড়ে, সে রকম কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ফ্রিল্যান্সিং শুরু করার আগে সব ধরনের কাজ একটু পর্যবেক্ষণ করুন এবং নিজেকে তৈরি করে নিন।
 আউটসোর্সিংয়ের কাজ করতে ইংরেজিতে পারদর্শী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তত প্রকল্পের চাহিদা বোঝা এবং সে অনুযায়ী গ্রাহকদের সঙ্গে সাবলীলভাবে যোগাযোগ করার ক্ষমতা থাকা দরকার।
 একটি প্রকল্প সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না নিয়ে কখনোই কাজ শুরু করা উচিত নয়। ক্লায়েন্ট তাদের চাহিদা বিড রিকোয়েস্টে সম্পূর্ণভাবে উল্লেখ নাও করতে পারে। তাই যতটুকু সম্ভব প্রশ্ন করুন। তারপর প্রকল্পের চাহিদা আপনার নিজের ভাষায় গ্রাহককে লিখেজানান। এতে তার চাহিদা সম্পর্কে আপনি নিশ্চিত হতে পারবেন।
 সম্পূর্ণ কাজকে কয়েকটি ধাপে ভাগ করুন এবং প্রতিটি ধাপ শেষ হওয়ার পর পর গ্রাহককে দেখান।
 কাজের সময়সীমা (ডেডলাইন) শেষ হওয়ার আগেই কাজ সম্পন্ন করুন এবং গ্রাহকের কাছে পাঠিয়ে দিন।
 গ্রাহকের কাছে কাজ পাঠানোর আগে ভালো করে তার চাহিদার সঙ্গে কাজটা মিলিয়ে দেখুন।
 সব সময় চেষ্টা করবেন যাতে কাজ শেষে সর্বোচ্চ নম্বর (রেটিং) পাওয়া যায়। ভালো রেটিং পেলে পরের কাজগুলো খুব সহজেই পাওয়া যায়।
 ভালো রেটিং পাওয়ার উপায় হচ্ছে—সঠিকভাবে কাজটি শেষকরা, সময়মতো কাজটি শেষ করা ও গ্রাহকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা।
 রেটিং পাওয়ার আগে গ্রাহককে জিজ্ঞেস করে নিন, সে আপনার কাজে সম্পূর্ণ খুশি কি না এবং আপনাকে সর্বোচ্চ রেটিং দিতে যাচ্ছে কি না।
 কাজে এবং কথাবার্তায় সব সময় সৎ থাকতে হবে। কখনো ভুল তথ্য দেবেন না। কোনো কারণে কাজ করতে না পারলে বিষয়টি গ্রাহককে পরিষ্কারভাবে জানিয়ে দিন, বেশির ভাগ ক্ষেত্রে তাদের সহায়তা পাওয়া যায়।

আউটসোর্সিং কাজের কয়েকটি ওয়েবসাইট (মার্কেট প্লেস)
www.odesk.com
www.freelancer.com
www.elance.com
www.guru.com
www.vworker.com
www.scriptlance.com
www.getacoder.com

নানা খবরের কিছু দেশি সাইট ও ই-মেইল গ্রুপ:
http://freelancerstory.blogspot.com
http://groups.google.com/group/bdosn_outsourcing
www.techtunes.com.bd

ফ্রিল্যান্সারদের জন্য টিপস দিয়েছেন সফল ফ্রিল্যান্সার সিলেটের জাকারিয়া চৌধুরী prothom-alo

Friday, January 6, 2012

বছরজুড়েই থাকবে হার্ডডিস্ক ড্রাইভ সংকট

হার্ডডিস্ক ড্রাইভ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিগেট টেকনোলজি জানিয়েছে, ২০১২ সাল জুড়েই থাকবে হার্ডডিস্ক ড্রাইভের সংকট তাই হার্ডডিস্কের দামও থাকবে চড়া। এ বছর চাহিদার চেয়ে উৎপাদন হবে কম কারণ থাইল্যান্ডের বন্যা এ খাতকে বিপদে ফেলেছে। খবর সিনেট-এর।

০৪ জানুয়ারি বুধবার সিগেট তাদের ২০১২ সালের প্রথম তিন মাসের আর্থিক অবস্থার চিত্র তুলে ধরেছে। এখন পর্যন্ত কোম্পানিটি ৪ কোটি ৭০ লাখ হার্ডড্রাইভ বিক্রি করেছে যার মধ্যে ৭ লাখ স্যামসাং ডিস্কড্রাইভ রয়েছে। এ থেকে লাভ আসবে ৩.১ বিলিয়ন ডলার।

সিগেট তাদের চলতি বছরের বিশ্লেষণে বলছে, এ বছর হার্ডড্রাইভের মোট চাহিদা প্রতিবছর ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ বাড়ছে। তাই মোট চাহিদা বাড়ছেই। এখন প্রতিটি ড্রাইভের গড় ক্যাপাসিটি হচ্ছে ৬৫৩ গিগাবাইট। তাই উইনিটভিত্তিক চাহিদা বেড়েই চলেছে।

তবে, চলতি বছরের চাহিদা বাড়লেও দাম অনেকটাই স্থিতিশীল থাকবে এমনটাই আশা করছেন সিগেট এর কর্মকর্তারা। কারণ এক্সাবাইট বা মোট চাহিদার ক্ষেত্রে ঘাটতি থাকলেও ইউনিট পর্যায়ে সেটির প্রতিফলন হবে কম।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

Saturday, December 3, 2011

জনপ্রিয়তায় গুগল ক্রোম এখন দ্বিতীয়

গুগলের অনলাইন ডেটা অ্যানালাইসিস সাইট স্ট্যাটকাউন্টারের সাম্প্রতিক উপাত্ত অনুসারে জনপ্রিয়তায় মাজিলা ফায়ারফক্সকে ছাড়িয়ে গেছে গুগল ক্রোম। কিন্তু এখনও যথারীতি প্রথম স্থান ধরে রেখেছে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।

তথ্যে দেখা গেছে, মাত্র তিন বছরের মধ্যেই গুগল ক্রোম বাজারে প্রায় ২৫.৭ শতাংশ দখল করেছে যা মজিলা’র চেয়ে .৫ শতাংশ বেশি। বর্তমানে ইন্টারনেট এক্সপ্লোরের দখলে আছে বাজারের ৪০.৬ শতাংশ।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, গুগলের ব্রাউজার শিগগিরই মাইক্রোসফটের এক্সপ্লোরার ব্রাউজারকেও ছাড়িয়ে যাবে।

এদিকে, ‘উইন্ডোজ এক্সপ্লোরার ১০’ সংস্করণের প্রথম প্রিভিউ ছেড়েছে মাইক্রোসফট। মাইক্রোসফটের ভাষ্য, উইন্ডোজ এক্সপ্লোরার ১০ আবার ব্রাউজারের ক্ষেত্রে সুদিন ফিরিয়ে আনবে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

Thursday, October 27, 2011

নিজেকে বদলে নেবে কম্পিউটার !

হ-বাংলা নিউজ : লস অ্যাঞ্জেলেস থেকে : কম্পিউটার ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যন্ত্রটির আধুনিকায়ন। যতই দিন যাচ্ছে, ততই এর আকার ছোট হয়ে আসছে। এতে এর ব্যবহার-উপযোগিতা বাড়ছে। এবার গবেষকরা ভাবছেন শুধু ছোট করে আনা নয়, যন্ত্রটিকে এমন ক্ষমতা দেওয়া যেন এটি বিভিন্ন কাজের জন্য নিজেই নিজেকে পরিবর্তন করে নিতে পারে। আর এ কাজে বেশ অগ্রগতিও হয়েছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।

নেচার ন্যানোটেকনোলজি নামের সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, গবেষকরা নতুন এক ধরনের পদার্থ তৈরি করেছেন। এটি এখনকার সিলিকন-ভিত্তিক চিপগুলোর বিকল্প হিসেবে ব্যবহার করা সম্ভব। আর নতুন এ পদার্থটি দিয়ে অনেক বেশি শক্তিশালী চিপ তৈরি করা যাবে। যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষক ডেভিড ওয়াকার ও বার্টোজ গ্রিজবোস্কি জানিয়েছেন, শুধু ছোট আকারের দিকে যাওয়ার পরিবর্তে তাঁরা কম্পিউটারের নির্মাণের ধরনেই পরিবর্তন আনার ব্যাপারে বেশি আগ্রহী ছিলেন। আর কাজটি করতে গিয়ে তাঁরা কম্পিউটারের যাবতীয় যন্ত্রাংশকে একটি মূল উপাদানের মধ্যে সনি্নবিষ্ট করে নেওয়ার কথা ভাবেন। ব্যাপারটি অনেকটা সুইস দেশীয় আর্মির ছুরির মতো বলে গবেষকরা জানিয়েছেন। অনেক ধরনের ছুরি এবং এ-জাতীয় উপাদান যেমন একটি খোসার মধ্যে থাকে, তেমনি কম্পিউটারের সব যন্ত্রাংশও এমনি একটি যন্ত্রের মধ্যে পোরা থাকবে। এতে এমনিই এর আকার ছোট হয়ে আসবে। ওই মূল যন্ত্রটি তৈরি করা হবে নতুন উপাদানটি দিয়ে। এটি অনেক বৈদ্যুতিক চার্জ ধারণ করবে।


গবেষকরা জানিয়েছেন, নতুন উপাদানটির মধ্যে থাকা অসংখ্য অজস্র ঋণাত্মক ও ধনাত্মক বৈদ্যুতিক চার্জ বিভিন্ন দিকে প্রবাহিত ও প্রয়োজনে বাধাগ্রস্ত করা যাবে। উপাদানটি নিজেই এ কাজটি করতে পারবে। ফলে বিভিন্ন ধরনের কাজের প্রয়োজনে কম্পিউটারটি নিজেকে ওই কাজের উপযোগী করে বদলে নিতে পারবে নিজে থেকেই। বৈদ্যুতিক চার্জ নিয়ন্ত্রণের মাধ্যমে কম্পিউটারটি এভাবে নিজেই নিজেকে বিভিন্ন ধরনের কাজের উপযোগী করে বদলে নেওয়ার ক্ষমতা অর্জন করতে পারবে।


গবেষকরা বলছেন, এ প্রযুক্তি অদূর ভবিষ্যতে বেশ কার্যকর হিসেবে প্রমাণিত হবে। এ ছাড়া ক্রমেই এর আকার আরো ছোট করে আনাও সম্ভব হবে। এরই মধ্যে এ কাজে যথেষ্ট অগ্রগতি হয়েছে। খুব শিগগির এর বাস্তব প্রয়োগ শুরু করা সম্ভব হবে। সূত্র : বিবিসি নিউজ অনলাইন।