This is default featured post 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured post 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Monday, August 8, 2011
Friday, July 15, 2011
১০টি ফ্রী ওয়েব এপ্লিকেশন যা আপনার ডেস্কটপ এপ্লিকেশনকেও হার মানাবে!
Photoshop.com
যারা গ্রাফিক্স নিয়ে কাজ করেন তাদের কাছে ফটোশপ অতি পরিচিত একটি নাম। কিন্তু ফটোশপ ফ্রীতে কক্ষোনই পাওয়া যায় না। আপনি-আমি যে ভার্সন গুলো ব্যবহার করে থাকি তা সবই পাইরেটেড। তার উপরে ফটোশপ চালাতে হলে ভাল মানের গ্রাফিক্স কার্ড ও হাই কনফিগারেশন এর কম্পিউটার থাকা আবশ্যক। না হলে ফটোশপএ কাজ করে মজা পাবেন না। যারা এই সব ভেজাল পোহাতে না চান তাদের জন্য বিকল্প হিসাবে আছে এই সাইটটি। এখানে আপনি ২গিগাবাইট পর্যন্ত জায়গা পাচ্ছেন আপনার ফটো এডিট এর জন্য। তাহলে দেরী করছেন কেন? জলদি ঘুরে আসুন সাইটটি থেকে।লিঙ্কঃ http://www.photoshop.com/
Skydrive.com
যাদের হার্ড ডিস্ক এ স্পেস কম, কিন্তু সখের মুভি, গান, ফাইল ডিলিট করতে চাচ্ছেন না, তাদের জন্য২৫ গিগাবাইট জায়গা ফ্রিতে দিচ্ছে এই সাইটটি। এখানে আপনি আপনার ইচ্ছে মত গান, মুভি ফাইল রাখতে পারবেন। আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারবেন। ফাইল লক করে রাখতেও পারবেন। এখানে ফাইল রাখতে হলে আপনাকে হট-মেইল এ একটি একাউন্ট থাকতে হবে। আসলে এই সার্ভিসটি দিচ্ছে মাইক্রোসফট!।লিঙ্কঃ http://www.skydrive.com/
৩। Screen Toaster : অনলাইন এ বসে বসে যারা ভিডিও রেকর্ড করতে চান তাদের জন্য এই সাইটটি অসাধারন একটি কাজের সাইট। আমি নিজে তো এর একনিষ্ঠ ভক্ত। শুধু রেকর্ড এর লাল বাটন এ ক্লিক করলেই আপনার স্ক্রিন এর ভিডিও হতে শুরু করবে। আপনি যদি এই সাইটে একজন রেজিস্টার্ড ইউজার হোন তাহলে যে কোন জায়গা থেকে আপনার ভিডিও গুলো আপনি দেখতে পারবেন।
লিঙ্কঃ http://www.screentoaster.com/
Truveo
যারা "Youtube and Blip.tv" থেকে ভিডিও দেখতে পছন্দ করেন তারা নিঃসন্দেহে এই সাইটি পছন্দ করবেন। কারন এই সাইটে আপনি Youtube and Blip.tv এর সব ভিডিও দেখতে পারবেন। এ ছাড়াও এই সাইটি বিভিন্ন এন্টারটেইনমেণ্ট ও নিউজ ওয়েব পোর্টাল থেকে ভিডিও সংগ্রহ করে থাকে।লিঙ্কঃ http://www.truveo.com/
Iterasi
যারা ওয়েব সাইট নিয়ে কাজ করেন তাদের জন্য এই সাইটটি হতে পারে একটি কাজের সাইট। কারন এই সাইট আপনাকে দিচ্ছে "সাইট আর্কাইভ" এর সুবিধা। অর্থ্যাৎ আপনি ইচ্ছে করলেই আপনার সাইটকে সংরক্ষন করতে পারবেন এবং পরে যে কোন সময় তা দেখেও নিতে পারবেন। ঘুরে আসতে পারেন।লিঙ্কঃ http://www.iterasi.com/
Ping.fm
কেন কষ্ট করে সব সাইটে এ গিয়ে গিয়ে স্টাটাস/মেসেজ পোষ্ট করবেন। সময় নাই কিন্তু আপনাকে স্টাটাস/মেসেজ পোষ্ট করতেই হবে ঠিক এমন সময়ে এই সাইটটি হতে পারে আপনার সবচেয়ে কাজের বন্ধু। সাইন-আপ করে নিন। আপনার মেসেজটি টাইপ করুন এর পরে Ping.fm কে বলুন আপনি কোথায়-কোথায় আপনার স্টাটাস/মেসেজ পোষ্ট করতে চান, Ping.fm আপনার হয়ে মেসেজ পোষ্ট করে দিবে।লিঙ্কঃ http://www.ping.fm/
Animoto
আপনার কি স্থির ছবি গুলো কে মুভি বানিয়ে দেখতে ইচ্ছা করছে??? কোন চিন্তা নেই। এখন Animoto.com আপনাকে দিচ্ছে সম্পুর্ন ফ্রিতে এই সার্ভিস। সাইটে গিয়ে আপনার ছবি দিয়ে মুভি বানিয়ে নিয়ে আসুন।লিঙ্কঃ http://www.animoto.com/
RescueTime
আপনি ইন্টারনেটে কত সময় কাটান আপনি কি হিসাব রাখেন??? কোন দরকার নাই! এই হিসাব রাখার দ্বায়িত্বটা এখন RescueTimeএর উপরে ছেড়ে দিন। সম্পুর্ন স্বয়ংক্রিয়ভাবে আপনার টাইম হিসাব রাখবে এই সাইটটি।লিঙ্কঃ http://www.rescuetime.com/
Sumo Paint
ছবি আকতে কে না ভালবাসে??? কম্পিউটারে পেইন্ট সফটওয়ারটি ব্যবহার করে নাই, এমন মানুষ খুজে পাওয়া যাবে না। এখন আর পেইন্ট নয় , ওয়েবই আকা-আকির কাজটি সেরে ফেলতে পারবেন এই সাইটি দিয়ে। এইখানে আপনি লেয়ার করে ছবি আকতে পারবেন। আর ছবি আকা শেষ হয়ে গেলে সেভ এর অপশন তো থাকছেই.........লিঙ্কঃ http://www.sumopaint.com/
Zamzar
কনভার্টার খুজতে খুজতে জান শেষ! কনভার্টার পেলেন, এর পরে "কী" খুজতে খুজতে আরেকবার দম বাহির হওয়ার দশা! এই সব বাদ দিয়ে সরাসরি চলে যান এই সাইটে। আপনি যে কোন ফরমেট ফাইল কনভার্ট করতে পারবেন। এই সাইট টি আপনাকে দিচ্ছে ১০০গিগাবাইট স্টোরেজ, ১গিগাবাইট ইন্সট্যান্ট কনভার্সন সুবিধা। আর কি চাই?? এখন ই গিয়ে ভিডিও কনভার্ট করে নিয়ে আসুন।লিঙ্কঃ http://www.zamzar.com/
আশা করি ওয়েব রিসোর্স টিউনটি আপনাদের ভাল লাগবে।
টিউনটি সুত্রঃ awesome 10 free web apps to replace your desktop software
আরও ওয়েব রিসোর্সঃ http://www.coolajax.net/page/content/resource.html
ওয়েব ডেভোলপারদের জন্য অসাধারন ১০টি টুলস
1. Bounce:
ওয়েব সাইট এনালাইসিস এর জন্য সাইটটি অসাধারন। এতে রয়েছে সাইট এনালাইসিস এর অসাধারন সব টুলস। সাইটিতে গেলে আপনি একটি ইনপুট বক্স দেখতে পাবেন। এই সাইটিতে আপনি যে কোন সাইটের এড্রেস লিখলে আপ্লিকেশনটি আপনাকে ওই সাইটের একটি স্ক্রীনশট দেখাবে। এর পরে আপনি এই স্ক্রিন শট এর উপরে আপনার পছন্দমত যত খুশি ট্যাগ করতে পারবেন। এই সাইটের সব থেকে বড় সুবিধা হচ্ছে ট্যাগ করার পর আপনি ফেসবুক এবং টুইটারেও শেয়ার করতে পারবেন।
URL: http://www.bounceapp.com/
2. MindMeister
যে কোন প্রজেক্ট শুরু করার আগে প্রজেক্ট এ কি কি কাজ হবে, কিভাবে হবে, কে কোন অংশ করবে তা নির্ধারন করতে হয়, আর সেই সাথে প্রজেক্টে কার কি আইডিয়া তাও জানাটা জরুরী। এই সব কাজ যে কোন প্রজেক্টের সফলতার জন্য খুবই গুরুত্বপুর্ন। এই সাইটি আপনাকে এই সব সুবিধা দিচ্ছে, তাও আবার একদম ফ্রী। আপনি ইচ্ছা করলেই এই সাইটের ফিচার গুলো ব্যাবহার করে গ্রুপ এর সব মেম্বারের কাছে আপনার আইডিয়া গুলো ছবির মাধ্যমে বুঝাতে পারবেন। আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যে সকল ক্লায়েন্ট কে শুধু টেক্সট লিখে প্রজেক্ট এর কাজের অগ্রগতি বা নিজের আইডিয়া তার সামনে উপস্থাপন করা সম্ভব ছিল না, এই টুলটি ব্যাবহার করে খুব সহজেই তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি।
URL: http://mindmeister.com/
3. Simplenote
ছাত্র থাকা অবস্থায় পড়ার টেবিলের সামনের দেয়ালে একটা ককশিট ঝুলিয়ে রাখতাম, আর টেবিলের উপরে থাকত পিন! কোন দিন কি পড়ব/কোন স্যারের কাছে যাব, সব কিছুই লিখে লিখে ককশিটে পিন দিয়ে আটকে রাখতাম যেন কোন কিছু মিস না হয়। এখন যখন ফ্রীলেন্সনিং এর কাজ করতে বসি তখনও একই কাজ করি কিন্তু একটু ভিন্নভাবে। ডেস্কটপে একগাদা টেক্সটফাইল জমা হয়ে যায় এক সপ্তাহের মধ্যেই! এক সময় নিজেই পুরা বিরক্ত হয়ে গেলাম। ইন্টারনেটে সার্চ করতে লাগলাম একটি সাইট যেখানে কিনা আমার কাজের নোটগুলো ফ্রী তে রাখতে পারব। সার্চ করতে গিয়ে পেয়ে গেলাম এই সাইটটি। দেখতে খুবই সাধারন একটি সাইট কিন্তু এর ফিচারগুলো অসাধারন আর সম্পুর্ন প্রফেশনাল। আপনি খুব সহজেই আপনার সাইটের নোটগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন। দেখে আসতে পারেন সাইটটি।
URL: http://simplenoteapp.com/
4. Woorank
আপনি কি আপনার ওয়েব সাইটের পরিসংখ্যান দেখতে চাচ্ছেন? যেমন আপনার সাইটের পেজ র্যাংক, এলেক্সা র্যাংক, সাইটের আপ টাইম, সাইটের জনপ্রিয়তা, সাইটের ডোমেইন ও হোস্টিং তথ্য, সাইট ম্যাপের স্ট্যাটাস, কত গুলো ব্যাক-লিংক আছে আপনার সাইটে? তাহলে ঘুরে আসতে পারেন এই সাইটটি থেকে। খুবই সহজ... শুধু সাইটটিতে গিয়ে আপনার সাইটের ডোমেইন নেম দিয়ে দিন। এর পরে বাকি কাজ এই সাইটটি করে দিবে। এক সাথে এত তথ্য প্রদানকারী সাইট এর আগে আমি দেখি নি। সাইটটি দেখার পরে শুধু একটা কথাই বলেছি "WOW"!
URL: http://woorank.com/
5.Resize My Browser
ওয়েব ডেভেলপারদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হল ব্রাউজার কম্পিটিবিলিটি। অর্থ্যাৎ সব ব্রাউজারে যেন একই রকম দেখা যায় আপনার ওয়েব সাইটটি। কারন আপনি তো আর জানেন না যে, ইউজাররা কোন ব্রাউজার ব্যাবহার করছে , আর তার মনিটরের রেজুলেশন বা কত? এই সমস্যায় যখন পড়েছিলাম তখনই খুজে পেলাম এই সাইটটি। এখানে আপনি আপনার ইচ্ছামত চেক করে নিতে পারবেন কোন রেজুলেশন এ আপনার সাইট সব থেকে ভাল দেখা যায় এবং যদি রেজুলেশন বড় অথবা ছোট হয়ে থাকে তাহলে আপনার সাইটটি কেমন দেখা যাবে? খুবই কাজের একটি ওয়েব সাইট।
URL: http://resizemybrowser.com/
6. Ge.TT
যারা ইন্টারনেট ফাইল আপলোড এবং শেয়ার করতে ভালবাসেন তাদের জন্য এই সাইটটি। মাঝে মাঝে অনেক বড় ফাইল আপলোড এর দরকার হয় কিন্তু বড় ফাইল আপলোড এর জন্য মেইল এর বসে থাকতে বিরক্ত লাগে। আর অন্যান্য যে সব সাইট আছে- তাদের তো কাহিনী আরো "ঝিরঝির"
URL: http://ge.tt/
7. Coolender
এই সাইটটি সিম্পল নোট এর মত একটি ওয়েব সাইট। তবে পার্থক্য হচ্ছে এখানে আপনি আপনার ইচ্ছা মত টাস্ক লিস্ট (To-Do-Lists) রাখতে পারবেন, আপনার গুগল ক্যালেন্ডার, আউটলুক এর সাথে কাজ গুলোকে গুছিয়ে রাখতে পারবেন। সব থেকে বড় সুবিধা হল- GTalk আপনি আপনার কাজের নোটিফিকেশন পাবেন, যার ফলে কক্ষোনই আপনার কাজ মিস হবে না। আহা ... এক কথায় অসাধারন। এই সব সুবিধাগুলো এই সাইটটি আপনাকে দিচ্ছে একদম বিনামুল্যে।
URL: http://coolendar.com/
8. Font Struct
আপনার এপ্লিকেশন এর জন্য নিজের পছন্দের ও নিজের ডিজাইন করা একটি ফন্ট বানাতে চাচ্ছেন? তাহলে দেরী কেন? ঘুরে আসুন এই সাইটটি থেকে। এখানে আপনি আপনার ইচ্ছা মত ফন্ট তৈরি , ফন্ট সম্পাদন এবং ডাউনলোড এর সুবিধা পাবেন । সব থেকে আনন্দের কথা হল- এই ফন্ট গুলো আপনি ম্যাক এবং উইনন্ডোজ দুই প্লাটফর্মেই ব্যাবহার করতে পারবেন। তাহলে বানিয়ে ফেলুন নিজের একটি স্টাইলিশ ফন্ট!
URL: http://fontstruct.com/
9. Wufoo:
যারা কস্ট করে ফর্ম বানাতে চান না তাদের জন্য এটি হতে পারে কাজের একটি সাইট। আমার কাছে ফর্ম তৈরি করা দুনিয়ার সব থেকে বিরক্তিকর (!!) কাজ বলে মনে হয় !
URL: http://wufoo.com/
10. MockFlow
কাজের শুরুতে ক্লায়ন্টকে কিভাবে কাজ করবেন তার একটি ছবি(ওয়ার্ক ফ্লো) পাঠালে মনে হয় মন্দ হয় না। এটাকে মক-আপ বলে। আমার অভিজ্ঞতা থেকে দেখছি ক্লায়েন্টরা এটাকে খুবই পজিটিভলি দেখে। এই সাইটটি আপনাকে দিচ্ছে আপনার কাজের আইডিয়াকে ছবিতে প্রকাশের সুযোগ। কাজের শুরুতে কিভাবে কাজ করতে চাচ্ছেন তার এইটা গ্রাফিকাল ইন্টারফেস বানিয়ে ফেলুন দেখবেন আপনার কাজের গতি খুব ভাল থাকবে। আপনি কক্ষোনই দ্বিধা-দ্বন্দের মধ্যে থাকবেন না। ঘুরে আসতে পারেন সাইটটি থেকে।
URL: http://www.mockflow.com/







